জাপানে তরুণ তরুণীদের পছন্দের নায়ক রজনীকান্ত
জাপানীদের কাছে ভারতের সবচেয়ে পছন্দের নায়ক হচ্ছেন রজনীকান্ত। কিছুদিন আগে রজনীকান্ত অভিনীত ছবি ‘ওদোরি মহারাজা’ জাপানীরা পছন্দ করে ফেলে।
তারপর থেকেই দক্ষিণ ভারতের এই নায়ককে নিয়ে সাড়া পড়ে যায় সেদেশে। খবরটি জানায় নিউজ ইন্ডিয়া টাইমস।
তার জনপ্রিয়তা এতোটাই বেশি যে, তার সঙ্গে দেখা করবার জন্য এক জাপানী ভক্ত এক তামিল ছেলেকে বিয়ে করে। রজনীকান্ত তাদেরকে আর্শিবাদও করে গেছেন।
কয়েক বছর আগে রজনীকান্তের ‘মুথু’ ছবিটি জাপানে দারুণ জনপ্রিয়তা পায়। তারপর থেকেই তিনি জাপানের বিভিন্ন পন্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে যুক্ত করেন।
নিউজ ইন্ডিয়া টাইমস আরো জানায়, রজনীকান্তের জনপ্রিয়তাকে ব্যবসায়ীক কাজে লাগাতে একটি সাপ বিক্রির প্রতিষ্ঠান তাদের প্যাকেটে তার ছবি ব্যবহার করছে।
একবার জাপানের সংসদে ভারতের প্রধানমন্ত্রী মনমহোন সিং বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন “জাপানে ‘ওদোরি মহারাজা’ ছবিটির জনপ্রিয়তায় আমি মুগ্ধ।” তিনি যখনই ‘ওদোরি মহারাজা’ উচ্চারণ করেছিলেন ঠিক সেই মূহুর্তে সংসদের সব সদস্য কড়তালি দিয়ে উঠে।
