ইন্টারনেটে হ্যারি পটারের নকল গল্প
বাজারে প্রকাশের আগেই হ্যারি পটার সিরিজের নতুন গল্প এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। তবে সেটা নকল। ‘হ্যারি পটার এন্ড দি ডেথলি হলোস’ নামে ভুয়া এই ভার্সনটি ইন্টানেটে ছাড়া হয়েছে।
২ লাখ ৫০ হাজার শব্দের এই নকল ভার্সনটির লেখকের কোন নাম নেই। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হ্যারি পটার সিরিজের আসল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ব্লুমসবেরি’ বলেছে, “এটি অতিশয় জঘন্য কাজ হয়েছে।”
দি সান পত্রিকা জানায়, “হ্যারি পটারের আসল লেখক জে কে রাউলিং ছাড়াও প্রকাশনা প্রতিষ্ঠানের আরো তিনজন প্রধান ব্যাক্তি ইন্টারনেটে এই নকল গল্পটি পড়েছেন।”
প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, “আমরা ইন্টারনেট ভার্সনটি সম্পর্কে জানি। তবে সেটা সত্যি না। পাঠকদের আসল গল্পের জন্য ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জে কে রাউলিং ইন্টারনেটে বই পড়া পছন্দ করেন না। তিনি নিজে লেখেনও কাগজে কলমে। হ্যারি পটার সিরিজের কোন খন্ডই তিনি ইন্টারনেট সংস্করণ হিসেবে প্রকাশের অনুমতি দেন নি।
