তিন বছর পর এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন জাহিদ ও রিচি
প্রায় তিন বছর পর জাহিদ হাসান ও রিচি সোলায়মান একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। নাটকটির নাম ‘দহন’। রচনা মনির হোসেন, পরিচালনায় চয়নিকা চৌধুরীর।
এতো দিন কেন একসঙ্গে কোন নাটকে কাজ করেন নি জানতে চাইলে রিচি বলেন, “কেন যে করা হয় নি সেটা কী করে বলবো। হয়তো ঘটনাচক্রেই এরকম হয়েছে।”
‘দহন’ নাটকটির কাজ শুরু হবে ১২ মে থেকে। চলবে ১৩ মে পর্যন্ত।
এই নাটকটি ছাড়া বেশ কয়েকটি এক খন্ডের ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন রিচি।
নাটকের পাশাপাশি অন্যকিছু না করলেও নাটক প্রযোজনার ইচ্ছা আছে তার। অচিরেই একটি প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন তিনি।
