২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাড পিট-জোলি দম্পতির বাচ্চাদের জন্য খেলনা বন্দুক নিষিদ্ধ

অ্যঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের প্রেমই শুরু হয়েছিলো একটি অ্যাকশন ছবিতে কাজ করতে যেয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এখন সেই জুটিই তাদের সন্তানদের জন্য খেলনা বন্দুক নিষিদ্ধ করেছেন।

এই দম্পতির চার সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা ও শিলোহ যাতে বন্দুক বা ভায়লেন্সের প্রতি আগ্রহী না হয় সে জন্যই এই ব্যবস্থা। তাদের ঘনিষ্ঠ একজন জানান “ভায়োলেন্স ভালো এই ধারণাটা যাতে তাদের সন্তাদের মধ্যে না আসে সেই জন্যই অ্যাঞ্জেলিনা এই ব্যবস্থা নিয়েছেন।”

তবে জোলির এই সিদ্ধান্তে অনেকেই মজা পেয়েছেন। কারণ, তার বেশিরভাগ জনপ্রিয় ছবিই ভায়োলেন্সে ভরপুর। শুধু মাত্র পিস্তল বা বন্দুক ব্যবহার করে জনপ্রিয় হয়েছে জোলির এরকম দুটি ছবি হচ্ছে ‘লারা ক্রফট’ এবং ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’।

এমনকি জোলি এখন যে ছবিতে অভিনয় করছেন সেটাতে তার চরিত্র হচ্ছে একজন আততায়ীর। এই ছবির শুটিংয়ের জন্য পিট-জোলি দম্পতি এখন প্রাগে অবস্থান করছেন। ছবির নাম ‘ওয়ানটেড’।