২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের নাচের ডিভিডি তৈরি করতে যাচ্ছেন বৈজয়ন্তীমালা

ভারতের জীবন্ত কিংবদন্তী নায়িকা বৈজয়ন্তীমালা। ভারতের রুপালী পর্দার এক সময়ের এই দাপুটে অভিনেত্রী অভিনয়ের চেয়ে নৃত্য শিল্পী হিসেবেই নিজের পরিচয় দিতে বেশি ভালবাসেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

৪০ বছর ধরে এই কলা নিয়েই মেতে আছেন তিনি। তিনি বিশ্বাস করেন, “নৃত্যের জন্যই সৃষ্টিকর্তা আমাকে তৈরী করেছেন। এতে আমি কখনো ক্লান্ত হই না বরং এটা আমাকে আনন্দ দেয়।” সম্প্রতি ভারতীয় এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে শিগগিরই তার নাচের একটি ডিভিডি প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতীয় একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ খবর।

চলচ্চিত্র দিয়েই অভিনয় জীবন শুরু বৈজন্তীমালার। দীলিপ কুমারের সঙ্গেই রয়েছে তার চারটি নাম করা ছবি। সেগুলো হলো ‘দেবদাস’ (১৯৫৫), ‘নয়া দৈৗড়’ (১৯৫৭), ‘মধুমতি’ (১৯৫৮) ও ‘গঙ্গা যমুনা’ (১৯৬১)। দীলিপ কুমার সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, “সত্যিই তিনি ভদ্র মানুষ। আমাদের জুটিটা দারুণ ছিলো। আমি তাকে একজন জীবন্ত কিংবদন্তী মনে করি। আর সেই দিনগুলি ছিলো স্বপ্নে ভরা। চরিত্রের সঙ্গে মিশে যেত অভিনেতারা। তখনকার গানের সুর আর কথাও ছিলো সুন্দর।”

নৃত্যের এই কিংবদন্তী এখনও নৃত্যচর্চা করে সময় কাটাচ্ছেন। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, নাচের কোন প্রতিষ্ঠান তিনি দিবেন কিনা, তখন তিনি গ্রীবা নাড়িয়ে উত্তর দেন “আমিই একটি প্রতিষ্ঠান।”