২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার সুরে নাচবেন না বিবেক

ঘটনাটা ঘটেছে ‘শুটআউট লোখান্ডালা’র শুটিংয়ের মাঝে। এক স্টুডিওতে ছবির একটা গানের শুটিংয়ে অভিনয় করছিলেন বিবেক ওবেরয়। গানের একটা কলি ছিল এরকম : ‘বিপাশা, মালাইকা, প্রিয়াঙ্কা ইয়া হো ঐশ্বরিয়া রাই/ যায়ে জাহান জাকে জিসকো মরজি নাচে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 05:49 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিবেক যখন গানের কলিটা শুনলো, সে তৎক্ষনাৎ বেঁকে বসলো, পরিচালক অপুর্ব লখির কাছে গিয়ে বললো, গানে তার প্রাক্তন বান্ধবী ঐশ্বরিয়ার বদলে অন্য কারো নাম বসাতে।

তুষার কাপুর স্বীকার করেছেন যে তিনি এবং রোহিত রায় এই গানের সাথে নেচেছেন। তুষার বলেন, “ওই গানের শুটিংয়ে আমি সারারাত নেচেছি। পর্দার আড়ালে কী হচ্ছিল আমি তা টের পাইনি। আমাকে যা করতে বলেছে তাই করেছি।”

ছবির প্রযোজক সঞ্জয় গুপ্ত অবশ্য স্বীকার করেন নি যে, বিবেক করতে রাজী হননি দেখেই ওই গানের অংশটা তুষারকে দিয়ে করিয়েছেন তারা।

গানের রচয়িতা মাইকা বলেন, “লখিয়া ও গুপ্ত দুজনেই গানটা পছন্দ করেছেন।...গানে ঐশ্বরিয়ার নামটা বদলে কৈশ্বরিয়া করা হয়েছে। আর দাউদ ও ছোটা রাজন এর নাম বদলে করা হয়েছে সাউদ ও সজন।”

কিন্তু কী কারণে এই নাম বদলানোর দরকার হলো সে ব্যাপারে কিছু বলেননি এই গীতিকার।

শুটআইট লোকান্ডালাতে বিবেক ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সুনীল শেঠী, আরবাজ খান ও দিয়া মীর্জা।

২৫ মে ছবিটি মুক্তি পাবে।