২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালাজীর সিরিয়ালে আসছেন সঞ্জয় ও সুনীল

বড় পর্দার তারকা সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠী এবার ছোট পর্দায় অভিনয় করতে যাচ্ছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শিগগিরই বালাজী টেলিফিল্মস ও হোয়াইট ফেদার ফিল্মস এর যৌথ উদ্যোগে নির্মানাধীন ‘কসম সে’ টিভি সিরিয়ালে দেখা যাবে তাদের। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

অপুর্ব লখিয়ার ‘শুটআউট অ্যাট লোখান্ডালা’ ছবির প্রচারণার অংশ হিসেবে টিভি সিরিয়ালে তাদের এই হাজিরা, এরকমটাই মনে করছেন অনেকে।

প্রযোজক সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, সঞ্জয় দত্ত ও সুনীল শেঠী সিরিয়ালে খান ও কবি নামে দুটি চরিত্রে রুপদান করবেন। এরা দুজন ছাড়াও শুটআউটের অন্য তারকাদেরও বালাজীর বিভিন্ন সিরিয়ালে নিয়ে আসার পরিকল্পনা করছেন একতা কাপুর।