২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকে অভিনয় করলেন সেলিম আল দীন

নাটক রচনা করলেও সাধারণত পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন নাট্য ব্যাক্তিত্ব সেলিম আল দীন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

তবে এবার পর্দায় এলেন তিনি। ঠিক অভিনয় নয়, নাটকের কাহিনীর ধারাবর্ণনাকার হিসেবে তাকে দেখা যাবে একটি নাটকে। তার ধারাবর্ণনার মধ্য দিয়ে নাটকটি মূল কাহিনীতে প্রবেশ করবে। নাটকের নাম ‘ঘাটের কথা’।

‘ঘাটের কথা’ রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে রচিত। নাটকটি পরিচালনা করেছেন রহমান পলাশ। তিনি বলেন, “নাটকে বৈচিত্র আনার জন্যই এরকম করা হয়েছে। সেলিম আল দীন যেহেতু সাধারণত ক্যামেরার সামনে আসেন না, তাই ক্যামেরার সামনে তার এই উপস্থিতি ভিন্ন আমেজ নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।”

নাটকটি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ৮ মে রাত ৯টা ৪০মিনিটে বাংলা ভিশনে প্রচারিত হবে।