নতুন করে রবিন হুড বানাবেন রিডলি স্কট
রবিন হুডের কাহিনী নিয়ে নতুন ছবি বানাতে যাচ্ছেন রিডলি স্কট। ছবির নাম হবে ‘নটিংহাম’।
শুধু নামেই নতুন না, ছবির কাহিনীতেও থাকবে বৈচিত্র্য। এ ছবিতে রবিন হুডের বীরত্ব বা মহত্বের কাহিনী খুব বেশি থাকবে না। বরং এখানে নটিংহামের শেরিফকেই মহৎপ্রাণ হিসেবে চিত্রায়িত করা হবে। মেরিয়ানকে কেন্দ্র করে শেরিফ ও রবিনহুডের মধ্যে ত্রিভুজ প্রেমের কাহিনী রচিত হবে।
ছবির প্রযোজক ব্রায়ান গ্রেজার। চিত্রনাট্য লিখেছেন ইথান রেইস ও সাইরাস ভোরিস। পরিবেশক ইউনিভার্সাল পিকচার্স।
২০০৮ সালের শেষ দিকে ছবির কাজ শুরু হবে। ছবির মুক্তির তারিখ এখনো ঠিক করা হয় নি।
শেরিফের চরিত্রে অভিনয় করবেন রাসেল ক্রো। রবিন হুডের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয় নি। অভিনেতার খোঁজ চলছে।
