তামিল ছবিতে রজনীকান্তের সেঞ্চুরি
‘শিবাজী’ ছবি দিয়ে তামিল ছবিতে তার সেঞ্চুরি করলেন দক্ষিন ভারতের প্রবাদপ্রতিম অভিনেতা রজনীকান্ত। ভারতীয় একটি পত্রিকা সূত্রে জানা গেছে এ তথ্য।
এর আগে ১৭৩ টি ছবিতে অভিনয় করেছেন এই তামিল অভিনেতা। এর মধ্যে ৯৯টি তামিল ছবি, তেলেগু ১৬টি, কন্নড় ১১টি, মালায়লাম ২টি, হিন্দি ২৪টি এবং ১টি বাংলা ও ১টি ইংরেজি। এছাড়াও ১৯ টি ছবিতে তিনি অতিথি তারকা হিসেবে হাজির হয়েছেন। তার অভিনীত ইংরেজি ছবির নাম ‘ব্লাড স্টোন’।
‘শিবাজী’ ছবির প্রযোজক সরাবানন রজনীকান্ত সম্পর্কে বলেন, “রজনীর মতো সুন্দর ব্যবহারের হিরো আমি কম দেখেছি। খ্যাতি তার মাথা ঘুরিয়ে দেয়নি কখনো।”
