পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার ভোরে সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামে ছোটভাই আয়েজ শেখ (৪০) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আফেজ শেখকে (৪৫)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোরিকুল ইসলাম জানান, পৈত্রিক একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দু’ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরেই খুনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সুজানগর থানায় মামলা হয়েছে।
