২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ ব্রাদার’ এ আর যাচ্ছেন না শিল্পা

শিল্পা শেঠী আবারো ‘সেলিব্রিটি বিগ্র ব্রাদার’ এ অংশ নিতে যাচ্ছেন বলে যে খবর চাউর হয়েছিল বলিউড অভিনেত্রীর মুখপাত্র তা অস্বীকার করেছেন। খবর ভারতীয় পত্রিকার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

নানা ঘটনার জন্ম দিয়ে সম্প্রতি বিশ্বের প্রথম কাতারের রিয়ালিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ এ বিজয়ী হন শিল্পা। এই ঘটনার কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার বিগ ব্রাদার হাউজে তিনি অংশ নিতে যাচ্ছেন বলে বিভিন্ন গনমাধ্যমে খবর ছাপা হয়।

তবে অভিনেত্রীর মুখপাত্র বিষয়টি অস্বীকার করে সম্প্রতি এক ভারতীয় পত্রিকাকে বলেন, “উনি আর কোন রিয়ালিটি শোতে অংশ নেবেন না। ক্যারিয়ারে নতুন কিছু যোগ করার উদ্দেশ্য নিয়েই তিনি যুক্তরাজ্যের সেলিব্রিটি বিগ ব্রাদারে অংশ নিয়েছিলেন। এটা ছিল তার জন্য একটা চ্যালেঞ্জ। এবং এতে তিনি নিজের চারিত্রিক দৃঢ়তা আর শক্তি প্রমাণ করতে পেরেছেন। তারপর তিনি তার আগের জগতেই ফিরে এসেছেন।”

তার আগামী ছবি ‘মেট্রো’ নিয়েই ব্যস্ত শিল্পা। দিন পনেরোর মধ্যেই ছবিটি মুক্তি পাবে।