২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান ফেস্টিভ্যালে দেখানো হবে ‘যোধা আকবর’

২০০৭ সালের কান ফেস্টিভালে ভারতের যেসব ছবি প্রদর্শিত হবে মনিরত্নমের ‘গুরু’ ছাড়াও তার মধ্যে অন্যতম ‘যোধা আকবর’ ও ‘গোল’। ১৮ মে ইউটিভি মোশন পিকচার্সের ছবি দুটির প্রিমিয়ার হবে সেখানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এ বছরের শেষ দিকে ছবি দুটি মুক্তি দেওয়া হবে। ভারতের একটি বিনোদন ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ খবর।

ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকার ঐশ্বরিয়া রাই ও ঋত্বিক রোশানকে নিয়ে হাজির থাকবেন ‘ যোধা আকবর’ এর প্রদর্শনীতে।

উৎসবে জন আব্রাহাম ও বিপাশা বসু অভিনীত ‘গোল’ ও দেখানো হবে। এশিয়ান সকার লীগ টিমকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে লন্ডনে।

উৎসবে ইউটিভি তাদের পুরো ফিল্ম ক্যাটালগ ডিসপ্লে করবে। এর মধ্যে আছে ব্লকবাস্টার ছবি স্বদেশ, পরিণীতা, বিরুদ্ধ, চুপ চুপ কে, ডন, ব্লু আমব্রেলা ও রং দে বাসন্তী।