চালু হলো সত্যজিৎরায়ওয়ার্ল্ড ডটকম
চালু হলো সত্যজিৎরায়ওয়ার্ল্ড ডটকম। শুধু একটা ক্লিক করেই এখন ঢুকে পরতে পারবেন বিশ্বনন্দিত চলচ্চিত্রকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে। সত্যজিৎ রায় সোসাইটির তৈরি করা এই সাইটে রায়ভক্তরা তর চলচ্চিত্রের বিভিন্ন পোস্টার, তার বইয়ের প্রচ্ছদ, গানের স্বরলিপি, তাঁর আকা স্কেচ ও অলংকরণ ইত্যাদি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। খবর ভারতীয় ইন্ডিয়াএফএমডটকমের।
যেসব চলচ্চিত্রের পোস্টার এই সাইট থেকে ডাউনলোড করা যাবে তার মধ্যে আছে দেবী, জয় বাবা ফেলুনাথ, অপুর সংসার ইত্যাদি।
সত্যজিৎ রায় সোসাইটির প্রধান নির্বাহী অরুপ দে বলেছেন, “বিশ্বের বিভিন্ন স্থানের তরুন দর্শকদের এই বহুমূখী প্রতিভা সম্পর্কে আমরা জানাতে চাই। হীরক রাজার দেশের কস্টিউম, ‘গুপী গাইন বাঘা বাইন’ এর একটি গানের মূল স্বরলিপি, ‘সোনার কেল্লা’ ছবির সেট ডিজাইনসহ কিছু দুর্লভ বিষয় এখান থেকে ডাউনলোড করা যাবে।”
সাইটে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ‘শেয়ালদেবতা’ ও ‘পটলবাবু ফিল্মস্টার’ গল্প দুটির ইংরেজি অনুবাদও থাকবে। তবে রায় ভক্তদের জন্য সবচেয়ে আকর্ষনীয় হবে রায় নিউজ বিভাগটি। এখানে সত্যজিৎ রায় সম্পর্কিত বিভিন্ন খবর প্রচার করা হবে নিয়মিত।
ওয়েবসাইটে ক্যাথলিন ও কনেল এর লেখা একটা লেখাও রয়েছে। কনেল ইউনিভার্সিটি অফ টরেন্টোতে সত্যজিৎ রায়ের উপর পড়ান।
এই পরিচালকের কিছূ চলচ্চিত্রের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজে যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সকে সহায়তা করছে সোসাইটি। পাশাপাশি রায়ের সবগুল ছবির একটি করে কপি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সোসাইটি যে কাজে মোশন পিকচার্স তাদের সাহায্য করছে।
“রায় সম্পর্কে একটি জাতীয় সচেতনতামূলক প্রচারণার পরিকল্পনা করছি আমরা। এই কাজে ফোর্ড ফাউন্ডেশন অর্থ সহায়তা দেবে বলে আশা করছি।” জানিয়েছেন সোসাইটির প্রেসিডেন্ট ডি এন ঘোষ।
যে সব দুর্লভ জিনিস পাওয়া যাবে এই সাইটে তার মধ্যে আছে : ওয়েজ অ্যান্ডারসনের লেখা ‘রিমেম্বারিং সোনার কেল্লা’, পথের পাঁচালির একটি পাতা, সন্দেশ পত্রিকায় ছাপা রায়ের কমিক স্ট্রিপ, কুরোশোয়ার সঙ্গে রায়ের ছবি ও রায় উদ্ভাবিত ৪ ধরনের মুখচ্ছবি।
