অমিতাভের বিরুদ্ধে আদালতে মুদ্রা পাচারের অভিযোগ
সুপারস্টার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে ফেমা (FEMA) ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে বোম্বে হাই কোর্ট। মুম্বাইয়ের এক সাংবাদিক নির্মল শর্মা আদালতে অভিযোগ এনে বলেন, “ রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়াই বচ্চন বৈদেশিক মুদ্রা বাইরে পাচার করছেন। এর মাধ্যমে তিনি দেশের ফরেইন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) ভঙ্গ করছেন।”
এই পাচারের প্রমাণ হিসেবে শর্মা এক বিশেষ মিটিংয়ের কার্যবিবরণীর উল্লেখ করেছেন যেখানে ওই মুদ্রা বিনিময়ের কাজ সংঘটিত হয়। ওই সাক্ষাতে বচ্চন বিপুল অংকের ভারতীয় ও মার্কিন মুদ্রা বিনিময়ের কাজ করেন বলে শর্মা অভিযোগ করেন।
শর্মা তার অভিযোগের প্রমাণ হিসেবে বচ্চনের সাক্ষর করা একটি এফিডেভিট ও ওই সভার কার্যবিবরণী এসপ্লানেড কোর্টে দাখিল করেন। শর্মার কাছে অবশ্য ওইসব কাগজপত্রের কোন কপি নেই।
শর্মা বচ্চন পরিবারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও করেন। তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী জয়ার একটি ঘোষনাপত্রের উল্লেখ করেন যেখানে জয়া জানিয়েছেন যে তার ও অমিতাভের সম্পত্তির পরিমান ২২৭ কোটি রুপি। রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের জন্য আবেদনকালে ওই ঘোষনাপত্র দলীয় কমিটির কাছে দাখিল করেছিলেন জয়া। এটাকে বচ্চনদের “বিপুল পরিমান অবৈধ অর্থের’ একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেন শর্মা।
শর্মার এই অভিযোগের ব্যপারে আদালত কোন সিদ্ধান্ত দেয় নি। গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়া অব্দি আদালত বিষয়টি মুলতবি রেখেছে।
সূত্র : ওয়েবসাইট
