বিয়ের ভিডিও স্বত্ব কোন চ্যানেলের কাছে বিক্রি করা হয়নি: অমিতাভ
বিয়ে শেষ হলেও ঝামেলা থেকে রেহাই পান নি অমিতাভ। এতো সতর্কতা সত্বেও বিয়ের ছবি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দুনিয়াময় ছড়িয় পরলো সেটা তিনি বুঝতে পারছেন না। তারপর একটি টিভি চ্যনেলের কাছে তিনি বিয়ের ভিীডও স্বত্ব বিক্রি করে দিয়েছেন বলেও গুজব উঠেছে। অথচ এসবের কিছুই তিনি জানেন না।
অভিষেক ঐশ্বরিয়ার বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি করে দেওয়া হয়েছে এরকম গুজবের প্রতিক্রিয়ায় অমিতাভ বচ্চন ষ্পষ্ট করে জানিয়েছেন, এরকম কিছু হয়নি। বচ্চন বলেন, “এটা একটা ডাহা মিথ্যে কথা। এরকম কোন স্বত্ত্ব কাউকেই দেওয়া হয় নি। এরকম কোন প্রস্তাবও যদি আসতো আমরা সেটা সঙ্গে সঙ্গে প্রত্যাখান করতাম। এই বিয়েটা আমাদের পরিবার ও বন্ধুদের জন্য একটা একান্তই ব্যাক্তিগত অনুষ্ঠান। এর কোন কিছু বিক্রি করার প্রশ্নই ওঠে না।”
বিগ বি আরো বলেন, “ এক রিপোর্টে বলা হয়েছে আমরা নাকি ৫ কোটি রুপির বিনিময়ে এই ভিডিও স্বত্ত্ব বিক্রি করেছি। রাজীব বকশি নামে এক লোক চিঠি মারফত আমাদের জানিয়েছে যে আমরা নাকি তার কাছে ভিডিও স্বত্ত্ব বিক্রি করেছি। এটা পুরোপুরি মিথ্যে কথা। কোন ছবিও আমরা পত্রিকায় ছাপানোর জন্য তোলার অনুমতি দিই নি।”
এদিকে প্রতিবেশীদের উপর খুবই রেগে আছেন অমিতাভ বচ্চন। মিডিয়ার উপরও নাখোশ তিনি। এতো গোপনীয়তা এতো সতর্কতা সবকিছুই ভেস্তে গেল। বিয়ের ঘন্টাখানেকের মধ্যেই বিয়ের ছবি নেটের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পরেছে। কীভাবে ঘটলো এটা?
ক্ষুদ্ধ অমিতাভের ভাষ্য, “বিয়েতে আসা লোকজন মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে অন্যায়ভাবে সেগুলি ইন্টারনেটে দিয়েছে।”
“ ছবি তোলার সময় এদের একজনকে আমি পাকড়াও করেছিলাম। সে ছিল আমার প্রতিবেশী। আমি কঠোর ভাষায় তার সমালোচনা করেছি। উনি অবশ্য ক্ষমা চেয়েছেন। বলেছেন যে তিনি ছবিগুলো প্রেসের কাছে দেন নি। নেটের মাধ্যমে তার বোনের কাছে ছবিগুলো পাঠানোর সময় সেগুলি ইন্টারনেটে থেকে বেহাত হয়ে যেতে পারে।”
কথাটা বিশ্বাস করা কঠিন। অমিতাভও বলেছেন সে কথা, “আমি ও কথা বিশ্বাস করিনি। করতে পারলে ভালো হতো। সে আমার প্রতিবেশী। আমি ভাবতে পারি না আমার প্রতিবেশী আমার সাথে এরকম প্রতারণা করবে।”
যাই হোক শেষ পর্যন্ত মিডিয়ার কাছে নিজেই ছবি হস্তান্তরের সিদ্ধান্ত নেন অমিতাভ।
মিডিয়াকে বাদ দিয়ে বলিউডের সেরা দুই তারকার বিয়ের আয়োজন করায় তার যে সমালোচনা হয়েছে গনমাধ্যমে সে সম্পর্কে অমিতাভ বলেন, “ আমার জীবন কীভাবে চালাবো, পারিবারিক কাজগুলো কীভাবে করবো বা আমার সামাজিক দায়িত্বগুলো কীভাবে পালন করবো সে ব্যাপারে আমাকে নির্দেশ দেয়ার অধিকার মিডিয়ার আছে বলে আমি মনে করি না।”
“আমার পরিবারের গোপনীয়তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ন, আমি সর্বশক্তি দিয়ে সেটা রক্ষা করবো। এই বিয়ের অনুষ্ঠান করার জন্য যে যে অনুমতি দরকার তার সবকটিই আমরা নিয়েছি নগর কর্তৃপরে কাছ থেকে। তারা আমাদের কাছে আমন্ত্রিদের পুরো তালিকা, বিবাহ অনুষ্ঠানের বিস্তারিত আয়োজন সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের তা অবগত করেছি।”
“আমরা শামিয়ানার ভেতর থেকে শব্দ যেন বাইরে না যায় সে জন্য বিশেষ ব্যবস্থা করেছি যাতে করে প্রতিবেশীরা শব্দের অত্যাচার থেকে রেহাই পান। অতিথিদের আরামের জন্য শামিয়ানার ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার আয়োজন করেছি।”
“প্রতিবেশীদের বিরক্তির কথা ভেবেই আমরা আতশবাজির পরিকল্পনা বাদ দিয়েছি।”
“এভাবে প্রতি পদক্ষেপে আমরা খেয়াল রেখেছি যেন প্রতিবেশীরা কোনভাবে আহত না হন। সদিচ্ছার সঙ্গে এতো কিছু করার পরও যদি মিডিয়াতে আমাদের নিয়ে সমালোচনা হয় সেেেত্র আমি কী করতে পারি। ”
দাওয়াত নিয়ে অনেকের আক্ষেপ প্রসঙ্গে অমিতাভ মায়ের অসুস্থতার কারণ তুলে ধরে বলেন, “ বিয়ে উপলক্ষে আমরা দু ধরনের কার্ড বিতরণ করেছিলাম। একটা ছিল বিয়ের কার্ড। অন্যটি ছিল ইনফরমেশন কার্ড যেটা আমার সব বন্ধুদের পাঠিয়েছি। এতে আমি অভিষেকের বিয়ের খবর দিয়েছি, সঙ্গে একটা শুভেচ্ছা উপহার ও মিষ্টি পাঠিয়ে সবাইকে নববিবাহিতদের দোয়া করতে বলেছি। ফিল্ম ইন্ড্রাস্ট্রি ও রাজনীতিবিদরা ছাড়াও যারাই আমাদের জীবনের সাথে কোন না কোনভাবে যুক্ত তাদের সবার কাছে এই কার্ড পাঠিয়েছি। এরপরও যদি কিছু লোক আহত বোধ করে, তাহলে আমি কী বলতে পারি।”
পরিবারের প্রাইভেসি রক্ষার ব্যাপারে অমিতাভ দৃঢ়প্রতিজ্ঞ। “এজন্য যদি আমাকে স্বার্থপরও বলা হয় তো তাই সই, আমি স্বার্থপর। আমি আমার পরিবারের স্বার্থরক্ষা করবো। আপনারা আমাকে বিচার করতে পারেন, অপরাধী সাব্যস্ত করতে পারেন। কিন্তু ক্যামেরা নিয়ে আমার ঘরে ঢুকে পরার কোন অধিকার আপনার নেই। বিয়েটা একটা ব্যাক্তিগত অনুষ্ঠান। এবং সেভাবেই আমি অনুষ্ঠানটা করতে চেয়েছি।”
“আমি জানি মিডিয়াও তার দায়িত্ব পালন করেছে। এবং আমি আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করে বলছি কেউ যদি আমার দ্বারা বিন্দুমাত্র আহত হয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাই। মিডিয়ার প্রতি আমার কোন বিদ্বেষ নেই। উত্তেজনাবশত তারা হয়তো কিছু ভুল করে বসে।”
বর্তমানে নবদম্পতিসহ বচ্চন পরিবারের সবাই জলসাতে সময় কাটাচ্ছেন। “এই সুখের সময় অল্পদিনের। ঐশ্বরিয়ার সঙ্গে আরো কিছু সময় কাটাতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু শিগগিরিই আমাদের কাজে ফিরে যেতে হবে।” বলেছেন অমিতাভ।
