২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় নাটক পরিচালনায় ঈশিতা

শিশু শিল্পী থেকে এখন পুরোপুরি নাট্যকার বনে গেছেন ঈশিতা। অভিনয়ের পাশাপাশি চ্যানেল আইতে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছেন। চ্যানেলটির হয়ে নাটকও বানাচ্ছে। আর সেই নাটকগুলো রচনাও করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

৩ মে থেকে ঈশিতা শুরু করতে যাচ্ছেন তার তৃতীয় নাটকের কাজ। ‘স^প্ন এবং স্বপ্নীল’ নামের এই নাটকটির রচয়িতাও তিনি। তার পরিচালিত আগের দুটি নাটকও তিনিই রচনা করেছিলেন।

ঈশিতা বলেন, “ চ্যানেলে কাজ করছি। তাই নাটক লেখা ও পরিচালনায় সহজে আসতে পেরেছি। আর আমি সবসময় চ্যানেল আইয়ের হয়েই নাটক বানাই। তাদের সহায়তা না পেলে এটা হয়তো সম্ভব হতো না। ‘স^প্ন এবং স্বপ্নীল’ নাটকটিও চ্যানেল আইয়ের জন্যই নির্মাণ করছি।”

ঈশিতার রচিত ও পরিচালিত প্রথম নাটক প্রচরিত হয় ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি। নাটকের নাম ছিলো ‘নিঝুম অরণ্য”। এর ঠিক এক বছর পর মানে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তার রচনা ও পরিচালনায় দ্বিতীয় নাটকটি প্রচারিত হয়। নাম ছিলো ‘লুকোচুরি’।

নাটক পরিচালনা আর চাকুরি ছাড়াও ঈশিতা এখন দুটি ধারাবাহিকে অভিনয়েও ব্যস্ত। একটি হচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘আবার নুরুল হুদা’ অন্যটি তাহের শিপনের ‘অদ্ভুতুড়ে’। এছাড়া একটি এক খন্ডের ‘ছায়া’ নাটকের শুটিংয়ের কাজও শেষ করেছেন কয়েকদিন আগে।