ডায়ানার স্মরণে আয়োজিত কনসার্টে ব্রায়ান অ্যাডামস নিষিদ্ধ
প্রিন্সেস ডায়ানার স্মরণে যে কনসার্টের আয়োজন করা হচ্ছে লন্ডনে সেখানে বিশিষ্ট গায়ক ব্রায়ান অ্যাডামসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রক গায়ক ব্রায়ান অ্যাডামসের সঙ্গে প্রয়াত ডায়ানার গোপন সম্পর্ক ছিলো বলে অনেকে ধারণা করেন।
ডায়ানার মৃত্যুর পর বিষয়টি প্রকাশ পায়। আর এ কারণেই ডায়ানার স¥রণে হতে যাওয়া কনসার্টে ব্রায়ান অ্যাডামসের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রায় এক দশক আগে ডায়ানার সঙ্গে ব্রায়ান অ্যাডামসের সম্পর্ক হয়। ১৯৯৭ সালে সড়ক দূর্ঘটনায় ডায়ানার মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ পায়।
ডায়ানার দুই ছেলে উইলিয়াম এবং হ্যারি এই কারণেই কনসার্টে ‘এভরিথিং আই ডু’ গানটির বিখ্যাত গায়ক ব্রায়ানের অংশগ্রহণের ব্যাপারে আপত্তি তুলেছে। তারা চায় না কনসার্টে এই নিয়ে সমান্যতম কানাঘুষা হোক।
ডায়ানার পরিবারের নিকটতম একজন জানিয়েছেন, “ ব্রায়ানকে যে ডায়ানার ছেলেরা পছন্দ করেন না সেটা ঠিক না, আসলে তারা চান না কনসার্টে ব্রায়ান আর ডায়নাকে নিয়ে কোন ফিসফাস হোক।” সূত্রঃ ওয়েবসাইট
