শাহরুখের মোমের মুর্তি এবার তামিলনাড়ুতে
শাহরুখের মোমের মুর্তি দেখার জন্য ভক্তদের কষ্ট করে আর লন্ডন পাড়ি জমাতে হবে না। এই খ্যাতিমান বলিউড তারকার মুর্তি এখন তামিলনাড়ুর কন্যাকুমারীতেই দেখা যাবে। সেখানের এক জাদুঘরে এখন শোভা পাচ্ছে এই মোমের মুর্তি।
সুনামির পর পর্যটকদের আকর্ষন ফিরিয়ে আনতে জাদুঘরটি চালু করা হয়। জাদুঘরে শাহরুখের মুর্তিটি হাজির হওয়ার পর থেকে সেখানে দর্শণার্থীদের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন যাদুঘর কর্তৃপক্ষ।
যাদুঘরের প্রশাসনিক ব্যবস্থাপক বালচন্দ্রন বলেন, “দর্শনার্থীদের সংখ্যা যে বেড়েছে তাতে কোন সন্দেহ নাই। কারণ এখানে জাতীয় ও আন্তর্জাতিক অনেক ব্যাক্তিত্বের মুর্তি রাখা আছে। তাছাড়া আছে শাহরুখের মুর্তি। উত্তর ভারতীয়রা শাহরুখের প্রতি খুবই দুর্বল।”
সম্প্রতি এই যাদুঘরে যুক্ত হয়েছে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি মডেল। “এই একনায়কের মুর্তির পাশে দাঁড়াতেও ভয় করে।” বলেছেন এখানে ঘুরতে আসা সিসিল নামের এক পর্যটক।
প্রতি মাসে এ যাদুঘরে গড়ে ২০ হাজার দর্শনার্থী আসে। শাহরুখের পাশাপাশি অমিতাভ আর ঐশ্বরিয়ার মুর্তিও যুক্ত হবে এখানে খুব শিগগিরই। “এভাবে এগুতে থাকলে খুব শিগরিই হাড্ডাহাড্ডি লড়াই হবে মাদাম তুসোর সাথে।” বলেছেন বালচন্দ্রন।
