মালাকারের সঙ্গে অ্যালবাম বের করতে চান ব্রিটনি
পপ তারকা ব্রিটনি স্পাইস আগ্রহ ব্যক্ত করেছেন সঞ্জয় মালাকারের সঙ্গে কাজ করার জন্য। চলতি সপ্তাহের স্টার ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটনি জানান যে তিনি মালাকারের সমর্থক ও চরম ভক্ত। সম্প্রতি আমেরিকান আইডল প্রতিযোগিতায় বেশ কটি রাউন্ডে টিকে থেকে দর্শকদের নজর কাড়েন এই ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান তরুন।
এক সূত্রের বরাত দিয়ে ন্যাশনাল লেজার জানায়, “ ব্রিটনি পুনর্বাসন কেন্দ্রে থাকার সময়েই আমেরিকান আইডল অনুষ্ঠানটি দেখতে শুরু করেন। তখন থেকেই তিনি মালাকারের ভক্ত হয়ে যান। ব্রিটনির ধারণা মালাকারের সঙ্গে মিলে ভাল একটা অ্যালবাম তৈরি করতে পারবেন তিনি।”
মার্কিনিদের অনেক বাদ প্রতিবাদের মধ্য দিয়েও মালাকার ওই শো’য়ের অনেকদুর পর্যন্ত যায়। সমালোচকরা বলেন, “ভোটিং সিস্টেমের সুযোগ নিয়েই দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও মালাকার এতোটা এগিয়ে আসতে পেরেছিল”।
অনেকে মনে করছেন, ব্রিটনি তার হারানো খ্যাতি পুনরুদ্ধারের জন্য আলোচিত মালাকারের ভাবমুর্তি ব্যবহার করার কথা ভাবছেন।
“আমেরকার সাম্প্রতিক সঞ্জয় ম্যানিয়াকেই সে কাজ লাগাতে চাইছে।” জানিয়েছেন ওই সূত্র।
ব্রিটনি এর মধ্যেই মালাকারের সাথে যোগাযোগ করার জন্য তার এজেন্টকে নির্দেশ দিয়েছেন।
