২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পর কি ঘরকন্নাতেই ব্যস্ত হয়ে পরবেন অ্যাশ

অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের পর ভারতীয় নারীর ক্যারিয়ার ঁেহাচট খায়। কর্মযজ্ঞের বিপুল ভুবন থেকে গুটিয়ে এসে সাধারন ঘরকন্নাতেই ব্যস্ত হয়ে পরেন অনেকেই। এমএ, বিএ-র সার্টিফিকেটের চেয়ে ম্যারেজ সার্টিফিকেটটাই তখন মুখ্য হয়ে ওঠে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তারকাদের ক্ষেত্রেও এর যে খুব ব্যতয় হয় না তার উদাহরন বলিউডে শ্রীদেবী থেকে জুহি চাওলা পর্যন্ত অনেকেই। ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি সেরকম ঘটবে কি না তা নিয়ে অনেকেই চিন্তিত। বিশেষ করে তাকে ‘ভালো বহু’ হিসেবে দেখার যে আকাঙ্খা ব্যক্ত করেছেন জয়া ভাদুরি তাতে অমন আশংকা দেখা দিতেই পারে।

সাবেক মিস ওয়ার্ল্ড, টপ বলিউড তারকা, আন্তর্জাতিক কসমেটিক ফার্ম লরিয়েলের এই দূত যার মোমের মুর্তি ঠাঁই পেয়েছে মাদাম তুসোর মোমের ঘরে তার জন্য স্রেফ গৃহিনী হয়ে থাকাটা একেবারেই বেমানান বলে মনে করেন অনেকেই।

কিন্তু মুশকিলটা হচ্ছে বলিউডের দর্শকরা বিবাহিতা নায়িকাদের খুব একটা পছন্দ করে না। তাই সেখানে নায়িকাদের জন্য বিয়ের ঘন্টা ক্যারিয়ারের মৃত্যুঘন্টারই শামিল। ৩০ এর কোঠা পেরিয়ে যদি কোন নায়িকা বিয়ে করে, রুপালী পর্দায় তার আর কোন আবেদন থাকে না। ভালো চরিত্র রুপদানের অফার পান না তারা। একসময়ে নিরবে সরে আসেন নিজেরাই।

কিন্তু ঐশ্বরিয়ার মতো বিশ্বসুন্দরীর ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে। চলচ্চিত্র সমালোচক ইন্দু মিরানি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, “রুপালী পর্দায় টিকে থাকতে হলে ঐশ্বরিয়াকে তার পছন্দের ক্ষেত্রটা এখন বদলাতে হবে।”

তার মতে, “ঐশ্বরিয়া হয়তো ইন্ড্রাস্ট্রি থেকে ছিটকে পরবেন না। তবে অবিবাহিতা নায়িকারা যে চরিত্রগুলো পাবেন সেসব রোল পাওয়া এখন তার জন্য একটু কঠিন হবে।”

বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার অবশ্য বলেছেন অন্য কথা, “এই জুটিটা ভারতবাসীর কাছে রাজকন্যা-রাজপুত্রের মতো একটা বিষয়। ফলে এদের মিলন ভক্তদের এদের প্রতি আরো অনুরক্ত করে তুলবে। ফলে এই জুটিটা হয়ে উঠবে বহুমূল্যবান।”

বিজ্ঞাপনের ক্ষেত্রে এই বিয়ে কীরকম প্রভাব ফেলবে সে ব্যাপারে অবশ্য তিনি নিশ্চিত নন বিজ্ঞাপন নির্মাতারা।

বলিউড তারকাদের অন্যতম আয়ের উৎস বিজ্ঞাপন। পণ্যের সাথে তাদের ছবি বা নাম ব্যবহারের অনুমতির বিনিময়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে থাকেন তারা। ভারতে যে কোন পণ্যের প্রচারের জন্য ক্রিকেট তারকা নয়তো বলিউড তারকারাই থাকেন পণ্য প্রচারকদের প্রথম পছন্দ।

লাক্সের বিজ্ঞাপনে ঐশ্বরিয়া আর মটোরোলার বিজ্ঞাপনে অভিষেককে এখন পর্যন্ত দর্শকরা ভালোভাবেই মেনে নিয়েছে। তবে ব্রান্ড কনসালট্যান্ট সন্তোষ দেশাই বিজ্ঞাপনে আগামীতে বিজ্ঞাপনে এই জুটির সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কাজল ও অজয় দেবগন এক্ষেত্রে উজ্জল ব্যাতিক্রম বলে মনে করেন তিনি। ইন্ডিয়ান টেলিকম কোম্পানি থেকে শুরু করে অনেক গেরস্থালী পণ্যের বিজ্ঞাপনে কাজল-অজয় বেশ সফলতার পরিচয় দিয়েছেন।

দেশাই বিবিসিকে বলেন, “ আলাদাভাবে অ্যাশ অভিষেক দুজনেরই একটা আবেদন আছে। কিন্তু কি অভিনয় কি বিজ্ঞাপেন একত্রে এলে এই আবেদন আর থাকবে বলে মনে হয় না।”

এসব বক্তব্যে অভিষেক হয়তো বেশি ঘাবরাবেন না। কারণ তার সামনে উজ্জল উদাহরণ হিসেবে আছেন তার বাবা অমিতাভ বচ্চন। জয়া ভাদুরির সাথে বিয়ের পরই অমিতাভের ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছিল।