২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতীক্ষা’র বাইরে প্রতীক্ষারত ভক্তকুল

নানারকম নিরাপত্তা আয়োজনের মাধ্যমে সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসা ‘প্রতীক্ষা’ আর ‘জলসা’। দরোজায় বন্দুকধারী দ্বাররক্ষীদের পার হয়ে অনাহুত বা রবাহুত কারো ভিতরে ঢোকার চেষ্টা বৃথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 03:03 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

আমন্ত্রিতরা কার্ড দেখিয়ে ভিতরে ঢোকার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসকর্ট করে তাদের নিয়ে যাচ্ছেন ভিতরে। যেখানে আলো ঝলমলে আসরে সুসজ্জিত বরকনেকে ঘিরে চলছে গানবাদ্য আর মধুর আলাপন।

বৃথা আশা, তবু ভক্তের মন তো মানে না। তাই ‘প্রতীক্ষা’র বাইরে এসে ঠিকই ভিড় করেছেন বচ্চন ভক্তরা। ঘন্টার পর ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন জামাই-বউকে দেখার জন্য। বসে আছেন কানপুরের মিস্টান্ন প্রস্তুতকারক কিংবা বিহারের বালিকা।

বিয়ের অনুষ্ঠানে থাকবেন বলে সুদুর দক্ষিন আফ্রিকা থেকে উড়ে এসেছেন মেঘা যোশী। বললেন, “আমি খুব আশায় আছি অন্তত একবারের জন্য হলেও বর-কনেকে দেখতে পাবো।

দক্ষিন আফ্রিকায় ‘ধুম টু ’ এর শুটিং এর সময় অভিষেক আর ঐশ্বরিয়ার সাথে ১৯ বছরের এই কিশোরীর সাক্ষাৎ হয়েছিল। “কঠিন নিরাপত্তা ব্যবস্থার কারণে অটোগ্রাফ নিতে পারিনি তখন। তবে ওদের সাথে হ্যান্ডশেক করেছিলাম।”

“আমি একটা কার্ড আর কিছু উপহার নিয়ে এসেছি। বিয়ের হাঙ্গামা কমলে আমি নিজে গিয়ে ওদের উপহারটা দিয়ে আসবো।” বলেছেন মেঘা।

এদের সামনে দিয়েই একে একে প্রতীক্ষার ভিতরে ঢুকে যাচ্ছেন আমন্ত্রিত সমাজের বিশিষ্ট জনরা। গতকাল এভাবেই এখানে একে একে এসেছিলেন করন জোহর, কিরন খের, শাম্মী কাপুর, ঋষি কাপুর ও নীতু কাপুর, ডিম্পল কাপাডিয়া, অনিল আম্বানি ও টিনা আম্বানি, সুব্রত রায়, অমর সিং, কৃষ্ণা রাজকাপুর, অজিতাভ বচ্চন, প্রীতি জিনতা, অজয় দেবগন, প্রেম চোপড়া, আয়ান আলী জেপি দত্ত, যশ চোপড়া, আশুতোষ গোয়ারিকর, ড্যাডি দেংজোপ্পা, রাজীব কাপুর, নীতা লুলা, সন্দীপ খোসলা, আবু জানি এবং আরো অনেকে।

অমিতাভের মা তেজী বচ্চন গত ১০ মাস ধরে শারীরিকভাবে চরম অসুস্থ থাকায় ছোট আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বচ্চন পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র : ওয়েবসাইট।