২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন: ঐশ্বরিয়ার প্রেম কাহিনী নিয়ে চলচ্চিত্র!

অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় ও সালমান খানের ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ছবি বানানোর পায়তারা চলছে। মুম্বাইয়ের একটি দৈনিক এ খবর দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মিড ডে নামের দৈনিকটির ওই খবরে বিভিন্ন সংবাদ সংস্থার বরাত দিয়ে জানানো হয়, পরিচালক শাকিল এস সাইফি এই তিন তারকার প্রেম কাহিনী নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছেন। ছবির নাম হবে ‘ঐশ্বরিয়া রায়’।

১৯ এপ্রিল বৃহষ্পতিবার মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’ থেকে কয়েক ব্লক দুরের এক বাসায় এই ছবির মহরত হতে যাচ্ছে।

প্রতিবেদনে ছবির পরিচালককে উদ্ধৃত করে বলা হয়, গল্পের ক্লাইমেক্সে দেখা যাবে ঐশ্বরিয়া বিবাহ অনুষ্ঠানের চুড়ান্ত মূহুর্তে বিয়ের আসর থেকে বেরিয়ে আসছে সালমান খানের কাছে। সালমান ঐশ্বরিয়ার মিলনের এই কাজে সহায়তা করবে বিবেক ওবেরয়।

ছবিতে ঐশ্বরিয়ার ভুমিকায় অভিনয় করবেন অশ্বিন কালে, অভিষেকের ভুমিকায় থাকবেন রাজ পুরোহিত ও সালমান খানের চরিত্রে রুপদান করবেন অক্ষয় সঞ্জয়। দেড় কোটি রুপি বাজেটের ছবিটি সম্পর্কে পরিচালক মন্তব্য করেন যে ঐশ্বরিয়ার জীবনকাহিনীই এই ছবির প্রেরণা, তবে এর গল্পের কাঠামোতে কিছু কাল্পনিক উপাদানও থাকবে।