২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার অভিষেকের বিয়ের মেহেদী রসম

এ বছরের জানুয়ারি মাসে এনগেজমেন্টের মাধ্যমে যে বিয়ের সূচনা ১৮ এপ্রিল বুধবার থেকে তার চুড়ান্ত আয়োজনের শুরু হয়েছে মুম্বাইয়ের জুহুতে বচ্চন পরিবারের ‘প্রতীক্ষা’ আর জলসা নামের দুটো বাংলোতে মেহেদী রসম এর মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

১৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় যে গানের জলসা হবে তাতে কোরিওগ্রাফার থাকছেন করন জোহর ও শিয়ামাক দাবার, সঙ্গীত পরিচালনা করবেন শঙ্কর-এহসান-লয়, গান গাইবেন নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আছেন আবু জানি ও সন্দীপ খোসলা। একের পর বলিউডের গানের তালে বর-কনের নাচবেন আগত অভ্যাগতরা। অমিতাভ, জয়া আর অভিষেকের কোরিওগ্রাফি নিয়ে ব্যস্ত থাকবেন করণ জোহর আর কনে পক্ষ সামলাবেন দাবার।

শ্বেতা বচ্চন আর তার সখীরা থাকবেন নাচের অনুষ্ঠানে। ‘বান্টি আউর বাবলি’ ছবির কাজরা রে গান দিয়ে শুরু হবে গানের অনুষ্ঠান। অভিষেকের বন্ধুদের কোরিওগ্রাফি করেছেন সন্দীপ সোপরকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা থাকবেন তা নিয়ে জল্পনা কল্পনার পরে এবার শুরু হবে চমকের পালা। প্রথম চমক হিসেবে জানা গেছে শচীন তেন্ডুলকরের নাম। তার সাথে আছেন সঞ্জয় লীলা বনশালি। বনশালিকে ঐশ্বরিয়া নিজে দাওয়াত দিয়েছেন। ঋতুপর্ণ ঘোষকেও তিনি অনুষ্ঠানে হাজির হতে বলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষ কোন দাওয়াত পাননি। এশা দেওল ও প্রীতি জিনতাও আমন্ত্রণপত্র পাননি বলে জানা গেছে।

সঙ্গীতানুষ্ঠান ও ২০ তারিখের বিবাহ অনুষ্ঠান হবে অমিতাভের মুম্বাইয়ের বাসা ‘প্রতীক্ষা’য়। অভিষেকের মেহেদী রসম হবে মুম্বাইয়ে বচ্চনদের আরেক বাসা জলসায়।

বাংলোর ইন্টেরিয়র ছাড়াও জানি ও খোসলা বচ্চনদের এবং তাদের নিকটাত্মীয় ও বন্ধুদের পোশাকও ডিজাইন করেছেন।

হাতে সুক্ষ সোনার কাজ করা ঐতিহ্যবাহী শাড়ী পরে বিয়ের আসরে হাজির হবেন ঐশ্বরিয়া রায়। অ্যাশের প্রিয় ডিজাইনার মঙ্গলবার জানিয়েছেন এ তথ্য।

ডিজাইনার নীতা লুলা জানিয়েছেন তিনি ঐশ্বরিয়ার জন্য লাল ও সোনালী কাজ করা লেহেঙ্গা এবং ক্রপড ব্লাউজ বানিয়েছেন তারা মেহেদী অনুষ্ঠানের জন্য।

মুম্বাই ভিত্তিক একটি পত্রিকাকে লুলা জানিয়েছেন, তার বানানো পোশাক ছাড়াও ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকও পরবেন রায়।

তিনদিনের এই অনুষ্ঠানে অংশ নেয়া মেহমানদের বিশেষ সিকিউরিটি কার্ড দেয়া হয়েছে।

২০ তারিখ বিকেল সাড়ে ৫টায় বিয়ের মন্ত্রপাঠ হবে।