২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পাইডারম্যান চতুর্থ পর্ব নিয়ে সংশয়

স্পাইডার ম্যান এর চতুর্থ পর্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার টোকিওতে এর তৃতীয় পর্বের প্রিমিয়ারের সময় ছবির পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের কথায় এর কোন আভাস মেলেনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

কিছুদিন আগে পরিচালক স্যাম রাইমি স্পাইডার ম্যান ছবির চতুর্থ পর্ব তৈরির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ছবির নাম ভুমিকায় অভিনয় করা টোবি ম্যাগুইর স্পাইডারম্যান ছবিতে আর অভিনয় করবেন না বলে বক্তব্য দিলে ছবির চতুর্থ পর্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। টোকিওর মৌনতা এই অনিশ্চয়তাকে বাড়িয়ে দিয়েছে। সোমবার এন্টারটেইনমেন্ট উইকলি সাময়িকীতে দেয়া স্যাম রাইমির বক্তব্য একে জোরালো করেছে আরো। সেখানে রাইমি জানান যে, ‘লর্ড অফ দি রিংস’ এর পরিচালক পিটার জ্যাকসন যদি ‘দি হবিট’ পরিচালনার আমন্ত্রণ না পান বা অসম্মত হন তাহলে টলকেইনের কাহিনী নির্ভর ছবিটি তিনি পরিচালনা করতে পারেন।

ওদিকে স্পাইডার ম্যানের নায়িকা ক্রিস্টেন ডান্সট বলেছেন, “রাইমি, ম্যাগুইর বা তাকে বাদ দিয়ে স্পাইডার ম্যানের চতুর্থ পর্ব বানানো হলে সেটা তাদের প্রতি অসম্মান করা হবে।” এভাবে বানালে ছবিটি যে চরম ফ্লপ করবে সে বিষয়ে ডান্সট নিশ্চিত।

৪ মে বিশ্বব্যাপী স্পাইডার ম্যান এর তৃতীয় পর্বটি মুক্তি পাবে।