২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের বিয়েতে কড়া নিরাপত্তার আয়োজন

‘অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়িটা যেন একটা দুর্গ।’ পুত্র অভিষেকের বিয়ের প্রেক্ষিতে তার বাড়ির নিরাপত্তার ব্যপারে যে সতর্কতা অবলম্বন করেছেন অমিতাভ বচ্চন তা দেখে এরকম মন্তব্য করেছে মুম্বাইয়ের একটি পত্রিকা। ‘প্রতীক্ষা’ নামের ওই বাড়িতে এখন ঢুকতে গেলে অনেকগুলো সওয়ালের জবাব দিয়ে ঢুকতে হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বলিউডের সবচেয়ে আলোচিত বিয়েকে কেন্দ্র করে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের এই বাসা ও তৎসংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ১৮ এপ্রিল বুধবার থেকে ৩ দিনব্যাপী অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ২০ এপ্রিল হবে মূল আনুষ্ঠানিকতা।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিত না পারা ভক্তরা যদি কোন অগ্নিকান্ড ঘটায় এই আশঙ্কায় ইতিমধ্যে অগ্নি নির্বাপকবাহিনী তাদের কর্মপরিকল্পনা ঠিক করে নিয়েছে। বিয়ে ভেঙে দেয়ার জন্য হিন্দু রীতি অনুযায়ী কেউ কেউ অগ্নিপুজারও আয়োজন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বাইয়ের একটি ট্যাবলয়েড জানিয়েছে এ খবর।

মেটাল ডিটেক্টরসমেত প্রায় ৫ শত পুলিশ বিয়ের আসর পাহারায় নিয়োজিত থাকবেন। থাকবেন বচ্চন পরিবারের নিয়োজিত স্বেচ্ছাসেবক দলও। বচ্চন পরিবার ও পুলিশ বাহিনীর সদস্যরা ধারণা করছেন, বিয়ের দিন আমন্ত্রণের বাইরেও অনেকে ‘প্রতীক্ষা’য় হাজির হতে পারেন।

ইতিমধ্যেই কানপুরের এক মিষ্টির দোকানের মালিক প্রকাশ পান্ডে ঘোষণা দিয়েছেন, দাওয়াত না পেলেও তিনি যাচ্ছেন বচ্চনের বিয়েতে। থা¹ু কি লাড্ডু দোকানের মালিক দাবি করেছেন বচ্চন পরিবারের পুরোনো সম্পর্ক। যখন অমিতাভ বচ্চন উত্তর প্রদেশের রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তখন থেকেই অমিতাভের একান্ত ভক্ত অনুগত পান্ডে।

তার দোকানে অভিষেক অভিনীত ‘বান্টি আউর বাবলি’ ছবির শুটিংও হয়েছিল। পান্ডে বলেছেন, “অভিষেক এখানে শুটিং করেছিল। আমাকে মামা বলে ডেকেছে সে।” সুতরাং ভাগ্নের বিয়েতে যাওয়া তো তার জন্য ফরজ। শুধু হাতে যাবেন না তিনি। স্পেশাল লাড্ডু নিয়ে যাবেন।

কিন্তু অতো কড়া নিরাপত্তার মধ্যে ওই বিবাহ আসরে কীভাবে এই লাড্ডু নিয়ে ঢুকবেন তিনি? পান্ডে অবশ্য এ নিয়ে খুব একটা ভাবছেন না। বলেছেন, “যদি ভিতরে ঢুকতে দেয়, তাহলে নিজেই নিয়ে যাবো, নয়তো বাইরে বসে থাকবো এবং কাউকে দিয়ে লাড্ডু ভিতরে পাঠিয়ে দেবো।” কথাটা বলার পরই ফের আস্থার সঙ্গে স্বগোতোক্তি করেন পান্ডে, “নেমতন্ন পাইনি তো কি হয়েছে, আমি ঠিকই ভিতরে ঢুকে যাবো।”

এরকম অনাকাঙ্খিত অতিথির সংখ্যা নেহায়েত কম হবে বলে মনে হয় না।

বিয়েতে ঐশ্বরিয়ার বিয়ের গহনা আসছে কোলকাতা থেকে। ১৫ কেজি মেহেদী আসছে রাজস্থান থেকে। আর শাড়ী সিল্ক শাড়ি আসছে বেনারস থেকে।