সঞ্জয় দত্তের জীবনীগ্রন্থ প্রকাশ করবেন সঞ্জয় গুপ্ত
প্রযোজক সঞ্জয় গুপ্তের সাথে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের অনেক দিনের বন্ধুত্ব। ছবি নয়, বন্ধুর জীবনকাহিনী নিয়ে গুপ্ত একটি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
সঞ্জয় গুপ্তের মতে, তিন ঘন্টার একটা ছবিতে সঞ্জয় দত্তের জীবনের কাহিনী ফুটিয়ে তোলা মুশকিল। তার জীবনের গল্প বলার জন্য গ্রন্থ প্রকাশই উত্তম। এতে দত্তের জীবনের গুরুত্বপূর্ন অধ্যায়গুলোর বিস্তারিত বিবরণ পাওয়া হবে।
সিদ্ধান্ত হয়েছে, জীবনী গ্রন্থটি লিখবেন পেশাদার একজন জীবনীকার। বইটি প্রকাশিত হবে সঞ্জয় গুপ্ত ও সঞ্জয় দত্তের যৌথ প্রডাকশন হাউজ ‘হোয়াইট ফেদার’ থেকে।
গুপ্ত জানিয়েছেন, সঞ্জয় দত্তের তিন খন্ডের জীবনী গ্রন্থ প্রকাশ করবেন তিনি। এতে সঞ্জয়ের জীবনের সব অধ্যায় আনা হবে। পাশাপাশি হোয়াইট ফেদার থেকে অন্যান্য তারকাদের জীবনীগ্রন্থ প্রকাশের কথাও ভাবছেন তিনি।
