২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেলসন ম্যান্ডেলার সাথে সাক্ষাৎ করবেন ম্যাডোনা

দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাথে সাক্ষাৎ করবেন পপ তারকা ম্যাডোনা। দক্ষিন আফ্রিকার গনমাধ্যম সূত্রে জানা গেছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সানডে টাইমসকে উদ্ধৃত করে সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, দক্ষিন আফ্রিকা সফরকালে শুক্রবার ম্যাডোনা তার হিরো ম্যান্ডেলার সাথে দেখা করবেন। তারা কি বিষয় আলাপ করবেন সে বিষয়ে পত্রিকাটি কিছু জানায়নি। দক্ষিন আফ্রিকা সফর শেষে মালাবি যাবেন ম্যাডোনা।

ম্যাডোনার বয়স এখন ৪৮। গত বছর মালাবি থেকে ১ বছরের শিশু ডেভিড বান্দাকে দত্তক নেয়ার পরে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। তার তারকা ইমেজকে কাজে লাগিয়ে দেশটির দত্তক আইনকে পাশ কাটিয়ে তিনি কাজটি করেছেন বলে তিনি সমালোচিত হন। এ বছরও সেখান থেকে একটি তিন বছরের কন্যা সন্তান দত্তক নেয়ার কথা ভাবছেন তিনি। সূত্র : ওয়েবসাইট।