২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে প্রিন্স উইলিয়ামের

ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের সাথে তার বান্ধবী কেট মিডলটনের ছাড়াছাড়ি হয়ে গেছে। লুকোছাপা করে নয়, তাদের এই প্রেম বলতে গেলে মিডিয়ার চোখের সামনেই চলছিলো বহুদিন ধরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

উইলিয়ামের ঘনিষ্ট বন্ধুদের বরাত দিয়ে ব্রিটেনের দি সান পত্রিকা শনিবার এই চালঞ্চ্যকর সংবাদ পরিবেশন করে।

প্রিন্সেস ডায়নার বড় ছেলে উইলিয়ামের একজন মুখপাত্র এ প্রসঙ্গে জানান, আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবো না।

প্রিন্সের সঙ্গে তার মেলামেশা এবং আচার আচরণের কারণে ধারনা করা হচ্ছিলো মধ্যবিত্ত ঘরের সন্তান মিডলটন ব্রিটেনের পরবর্তী রানী। ইদানিং প্রায়ই পাপ্পারাজ্জি ফটোগ্রাফাররা তার পিছু ধাওয়া করছিলো।

সান পত্রিকা আরো জানায়, স্কটল্যান্ডের সেন্ট এন্ড্রুস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় তাদের মধ্যে পরিচয় হয় এবং একসময় তাদের মধ্যে বন্ধুত্বপুর্ন সম্পর্ক গড়ে ওঠে। পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে সেই সম্পর্ক এখন চুকে গেল বলে জানায় সান।

প্রিন্স উইলিয়ামের বয়স এখন ২৪ বছর ও মিডলটনের বয়স ২৫। গত বছর সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে গিয়েছিলেন তারা। তখন স্কি খেলায় অংশগ্রহনের সময় পরষ্পরকে আলিঙ্গন করতে ও চুমু খেতে দেখা যায়।

সান জানিয়েছে, স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশন করার পর গত ডিসেম্বরে এক অনুষ্ঠানে মিডলটন ও উইলিয়ামের সম্পর্কের অবনতি শুরু হয়।

এই জুটির এক কাছের বন্ধু জানিয়েছে, তাদের সম্পর্কের বিষয়টি মিডলটন যতটা গুরুত্বপুর্ন মনে করতো, উইলিয়াম ঠিক ততটা গুরুত্ব দিতো না।