বৃটেনে সবচে’ জনপ্রিয় কমিক চরিত্র মিস্টার বিন
এক অনলাইন জরিপের ফলাফল অনুযায়ী বৃটেনের সবচে’ জনপ্রিয় কমিক চরিত্র মিস্টার বিন। এই জরিপে রোয়ান অ্যাটকিনসন অভিনীত চরিত্রটির পক্ষে ভোট পড়ে শতকরা ১৫ ভাগ। উইন্ডোজ লাইভ স্পেসে অনুষ্ঠিত এ জরিপে অংশ নেয় ২ হাজার ইন্টারনেট ইউজার।
জরিপের ফলাফল থেকে শীর্ষ দশের নাম দেয়া হলো :
১. মি বিন
২. ডেল বয়
৩. বোরাত
৪. বাসিল ফল্টি
৫. ব্লাকল্যাডার
৬. আলী জি
৭. ভিকি পোলার্ড
৮. লু অ্যাড অ্যান্ডি
৯. ফাদার ড্যুগাল
১০. অ্যালান পারট্রিজ।
