২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটার তারকা ড্যানিয়েল রেডক্লিফ এখন ১০ মিলিয়ন ডলারের মালিক

হ্যারি পটার খ্যাত ড্যানিয়েল রেডক্লিফ এখন প্রচুর সম্পত্তির মালিক। সব মিলিয়ে তার সম্পদের পরিমান ১০ মিলিয়ন ডলার। ‘গিলমর জ্যাকবস’ নামের একটি প্রতিষ্ঠানের হিসাবের বিবরণে এই তথ্য জানা যায়। ড্যানিয়েলের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তার বাবা-মা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 03:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সম্প্রতি দ্যা সান পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গত বছর ড্যানিয়েলের আয়ের পরিমাণ ছিলো ৩.৫ মিলিয়ন ডলার। আগেই ব্যাঙ্কে তার ৫.৫ মিলিয়ন ডলার জমা ছিল। এছাড়া অন্যান্য সম্পত্তির পরিমান প্রায় ১ মিলিয়ন ডলার।

এই সম্পত্তির জন্য তিনি এখন তরুণদের মধ্যে অন্যতম বিত্তশালী ব্যাক্তি। এই তালিকায় রয়েছেন ফুটবল খেলোয়াড় অ্যাশলে কোল ও কারলোট চার্চ। ফুটবল খেলে তারাও প্রায় ড্যানিয়েলের সমপরিমান সম্পত্তির মালিক হয়েছেন।

এবছরের জুলাই মাসে হ্যারি পটারের ‘দি অর্ডার অফ দি ফনিক্স’ মুক্তি পেলে আরো ৮ মিলিয়ন ডলারের মালিক হবেন তিনি। সূত্র : ওয়েবসাইট