টেনিসে কেরিয়ার গড়তে যাচ্ছেন এলিজাবেথ স্যু
লন টেনিসে কেরিয়ার গড়ার উদ্যোগ নিয়েছেন হলিউডি তারকা এলিজাবেথ স্যু । লিভিং লাস ভেগাস এর এই তারকা জানিয়েছেন, তিনি এ খেলায় বরাবরই ভালো। খেলাটিকে এখন প্রফেশনালি নিতে চাচ্ছেন তিনি।
এলিজাবেথ বলেন, “প্রফেশনাল টেনিস খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করা আমার অনেক দিনের স্বপ্ন। আমি বলছি না যে আমি ইউএস ওপেনে খেলবো। তবে ২০০৭ সালের সেপ্টেম্বর নাগাদ আমি কিছু প্রফেশনাল প্রতিযোগিতায় অংশ নেবো।”
“কঠোর অনুশীলন করেছি আমি। আমার কাছে নিজেকে এখন অভিনেত্রীর চেয়ে খেলোয়াড়ই বেশি মনে হয়।”
