২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের মেহমান কারা?

আগেই জানানো হয়েছে ঘরোয়া পরিবেশে ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুদের নিয়ে ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে হবে। বিয়ের মেহমানের তালিকা হবে খুবই সংক্ষিপ্ত। অমিতাভের বাসার ধারণক্ষমতা ও সেখানে যেন অতিথিরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন সেটি মাথায় রেখেই তৈরি হচ্ছে তালিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

টাইমস অফ ইন্ডিয়া ও অন্যান্য সূত্রে পাওয়া খবরে জানা গেছে অতিথিদের তালিকায় অমিতাভের ভাই অজিতাভ ও তার পরিবার, শ্বেতা এবং তার শ্বশুড়বাড়ির লোকজন ছাড়াও থাকবেন শিল্পপতি অনিল আম্বানি ও তার স্ত্রী টিনা, অনুপম খের, অভিষেকের বন্ধু সিকান্দার খের, গোল্ডি বেল ও রোহান সিপ্পি এবং আরো কিছু বিশিষ্ট ব্যাক্তি। অমিতাভের পুত্রতুল্য করন জোহর এবং অভিষেকের কাছে পিতৃতুল্য জে পি দত্ত ও হাজির থাকবেন অনুষ্ঠানে।

এক বাক্স চকোলেটসহ অতিথিদের দুটি ইংরেজি এ খচিত বিয়ের কার্ড পাঠানো হয়েছে। কার্ডে অভিষেকের দাদা হরিবংশ রায় বচ্চনের লেখা একটি কবিতা উৎকীর্ন আছে। হরিবংশ ২০০৩ সালে মারা যান।

আমন্ত্রিত অতিথিদের তালিকাসহ পুরো অনুষ্ঠানের দায়িত্বে আছেন জয়া বচ্চন নিজে। অতিথিদের ব্যপারে তিনি পারতপক্ষে মুখ খুলছেন না। তবে মিডিয়ার লোকজন বিয়ের বিষয়ে খবর নেয়ার জন্য তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনুমান করা হচ্ছে, সাংবাদিকদের এড়ানোর জন্য বচ্চন পরিবার তার প্রতিবেশীদের অনুরোধ করবেন বিয়ের দিন তারা যেন তাদের ঘরেও মিডিয়ার লোকজন ঢুকতে না দেন।