২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মিউজিক অ্যালবাম প্রকাশ করবেন ব্রেট লী

চলতি বছরের শেষের দিকে ভারতে এসে একটি মিউজিক অ্যালবাব প্রকাশ করবেন ব্রেট লি। সোমবার এই অস্ট্রেলিয় ক্রিকেট তারকা নিজেই জানিয়েছেন এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দিল্লীতে এক সংবাদ সম্মেলনে ওই মিউজিক অ্যালবাম প্রসঙ্গে এই ফাস্ট বোলার বলেন, “ অ্যালবামের ৪টি ট্রাকের তিনটি আমার রচনা। এ বছরেই অ্যালবামটি প্রকাশ করতে চাই আমি। ”

এর আগে ‘ইউ আর দি ওয়ান ফর মি’ নামের এক রোমান্টিক গানে ভারতের বিশিষ্ট গায়িকা আশা ভোঁশলে’র সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।

ব্রেট লী বলেন, “ আমি গত ৮-১০ বছর যাবৎ সঙ্গীতের সাথে জড়িত আছি। আমার জীবনের একটা গুরুত্বপূর্ন অংশ হলো সঙ্গীত।”

গায়ক লীকে ইতিমধ্যে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। লাগসই চিত্রনাট্য পেলে সেটাও করতে রাজী আছেন অস্ট্রেলিয় বোলার।

“অবশ্যই বলিউডের ছবিতে অভিনয় করবো আমি।” বলেছেন তিনি, “কিন্তু সেটা হতে হবে সঠিক সময়ে। এবং আমি নিশ্চিত এটা হবেই।”