২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের জন্য কোরিওগ্রাফার হলেন মিঠুন চক্রবর্তী

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছেন মিমোহ। সফল অভিনেতা মিঠুন চক্রবর্তী চান ছেলে যেন তার মুখ উজ্জল করে। সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি মিমোহকে। ছেলের জন্য ‘জিম্মি’ ছবিতে কোরিওগ্রাফারের ভুমিকায় নেমেছেন এই ডিস্কো ড্যান্সার খ্যাত তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মিঠুনের মতে, মিমোহ তার চেয়েও ভাল নাচে। তিনি শুধু তার সঙ্গে সামান্য কিছু যোগ করতে চান। এরই মধ্যে এই ছবির একটি গানের দৃশ্যের কোরিওগ্রাফের কাজ করেছেন মিঠুন।

ছবির প্রযোজক নোমান মালিক জানান, ছেলের প্রথম ছবি নিয়ে মিঠুন খুবই আবেগপ্রবণ হয়ে পরেছে। হায়দ্রাবাদের শুটিং ফেলে সে ছুটে এসেছে মিমোহ’র গানের দৃশ্যে কাজ করতে। এর জন্য কঠোর পরিশ্রম করেছে সে। কাজটাও চমৎকার হয়েছে।

জিম্মির পরিচালক রাজ এন সিপ্পি। আগামী মাসে ছবিটি মুক্তি পাবে।