২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরের মন্তব্যে হার্লিও ক্ষুদ্ধ

ছেলে অরুন ও ছেলে বউ হার্লির আচরণে ক্ষুদ্ধ হয়ে যে কথাবার্তা বলেছেন বিনোদ নায়ার তা জেনে শ্বশুরের উপর ভীষন চটেছেন এলিজাবেথ হার্লি। লিজের বন্ধুদের বরাত দিয়ে লন্ডনের পত্রিকাগুলো জানিয়েছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

লিজ হার্লি ও অরুন নায়ার তাদের বিয়েতে বিনোদ ও তার স্ত্রী জোয়ান নায়ারকে যথোচিত মর্যাদা দেন নি বলে তার ক্ষোভের কথা গনমাধ্যমে ব্যক্ত করেছিলেন বিনোদ নায়ার। তাদেরকে ‘দ্বিতীয় শ্রেনীর নাগরিক’ এর মতো দেখা হয়েছে বলে অভিযোগ করেন বিনোদ। ক্ষোভের কথা জানিয়ে তিনি ছেলের কাছে এক চিঠিতে তাদের সাথে সম্পর্ক ছিন্নের কথাও জানান।

লিজের এক বন্ধুর বরাত দিয়ে ডেইলি মিরর জানায়, “এলিজাবেথ খুবই আহত হয়েছে। প্রচন্ড ক্ষুদ্ধও হয়েছে সে। সে বিশ্বাসই করতে পারছে না সবার সামনে তাকে এভাবে হেয় করা হয়েছে।”

লিজের বন্ধুদের ধারণা এর জন্য জোয়ানই দায়। সে-ই অরুনের বাবাকে ফুসলিয়ে এ কাজ করিয়েছে।