ফ্রান্সের অপেরা হাউজে ‘পদ্মাবতী’ ফ্রান্সে, পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি
বাংলা সাহিত্যের অনত্যম মহাকবি আলাওল যে কাহিনী নিয়ে রচনা করেছিলেন তার বিখ্যাত ‘পদ্মাবতী’ কাব্য সেটাই মঞ্চস্থ হতে যাচ্ছে প্যারিসের প্রথম সারির এক অপেরা হাউজে। বলিউডের হিট ছবি দেবদাস এর পরিচালক সঞ্জয় লীলা বনশালী প্যারিসে এই অপেরা মঞ্চায়ন করবেন আগামী বছর।
থিয়েটার দু শ্যালেত থেকে জানানো হয়েছে এ খবর।
আগামী বছর ১৪ মার্চ থেকে ২৪ মার্চ অব্দি ‘পদ্মাবতী’র ৬টি মঞ্চায়ন পরিচালনা করবেন বনশালী। ভারতীয় পুরাণ কাহিনী অবলম্বেনে ১৯২৩ সালে ফরাসী কম্পোজার আলবার্ট রুসেল এই অপেরা-ব্যালেটি রচনা করেন। একই কাহিনী অবলম্বনে মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি আলাওল একই নামে একটি কাব্য রচনা করেছিলেন। আরাকানের রাজসভার এই কবি প্রধানন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে ১৬৫২ সালে মূল হিন্দি পদুমাবৎ অলম্বনে ‘পদ্মাবতী’ কাব্য লেখেন।
পদ্মাবতী কাব্যে লোককথা এবং ইতিহাস মিলেমিশে আছে। শ্রীলঙ্কার রাজকন্যা পদ্মাবতী এই কাব্যের নায়িকা। তার প্রেমাসক্ত চিতোরের রাজা রত্নসেন। কিন্ত দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজিও বিয়ে করতে চান তাকে। পদ্মাবতীকে জয় করার জন্য তিনি সামরিক আগ্রাসনও চালান। খিলজিকে পরাভূত করে রত্নসেন কীভাবে পদ্মাবতীকে বিয়ে করলেন তারই বিবরণ তুলে ধরা হয়েছে এ কাব্যে। মূল হিন্দি কাব্যে মরমীবাদ ও সুফিবাদের মিশেল থাকলেও আলাওলের কাব্যটি ছিল ধর্মনিরপেক্ষ মানবতার জয়গানে মুখরিত।
বনশালীর ওই মঞ্চ প্রযোজনার পাত্রপাত্রীরা অধিকাংশই ফরাসী। এর নাম ভুমিকায় থাকবেন কানাডার কুইবেক প্রদেশের ফরাসীভাষী ম্যারি-নিকোল লেম্যুক্স।
২০০২ সালে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গীতল চলচ্চিত্র ‘দেবদাস’ তৈরি করেন বনশালী। ‘দেবদাস’ দেখেই দু শ্যালেত বনশালীকে এই মঞ্চ প্রযোজনার দায়িত্ব নেয়ার আমন্ত্রণ জানান।
থিয়েটার দু শ্যালেত প্যারিসের দ্বিতীয় বৃহত্তম অপেরা হাউস।
