পূর্বপুরুষদের নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র করছেন মিরেন
এ বছরের অস্কার বিজয়ী তারকা হেলেন মিরেন তার রাশান পূর্বপুরুষদের নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র নির্মান করতে যাচ্ছেন। মিরেন নিজেই জানিয়েছেন এ খবর।
হেলেন মিরেনের আসল নাম লিয়েনা লিডিয়া মিরোনোভা। মিরেন ও তার বোন কেট কিছু কলাকুশলী নিয়ে মস্কো গিয়ে তাদের অভিজাত পরিবারের উপরে এই প্রামাণ্য চিত্র নির্মানের পরিকল্পনা করছেন।
হেলেন ও কেটের দাদা রাশিয়ার জার নিকোলাস লি’র দরবারের একজন কূটনীতিবিদ ছিলেন। ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের সময়ে তিনি বাধ্য হয়ে দেশত্যাগ করেন। এরপর আর কখনো দেশে ফিরে যেতে পারেননি।
‘দি জার্নি’ নামের এই প্রামাণ্যচিত্র মিরেনের সারা জীবনের একটি স্বপ্ন পূরণ করবে বলে জানান এই ব্রিটিশ অভিনেত্রী। সূত্র : ওয়েবসাইট।
