২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ ‘সাজঘর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

পহেলা বৈশাখ জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজঘর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। মান্না-মৌসুমী জুটি ও শিশুশিল্পী দিঘী অভিনীত ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহ আলম কিরণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আলমগীর খসরুর চিত্রগ্রহণে ছবিটির সম্পাদনা করেছেন মনির হোসেন মুন্না। সংগীত ইমন সাহা। কন্ঠশিল্পীরা হলেন হৈমন্তী, এন্ড্রু কিশোর, সামিনা নবী ও বাপ্পা মজুমদার।

মান্না-মৌসুমী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াত, নিপুন, জহির খান, আব্দুল হালিম আজিজু, অলোকা সরকার। বাংলালিংক নিবেদিত চলচ্চিত্রটির প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চ্যানেল আইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বেলা ২-৩০ মিনিটে। এছাড়া বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেয়া হবে।

পহেলা বৈশাখেই ছবিটির ভিসিডি প্রকাশ করছে জি-সিরিজ।