ছেলেকে এক্স ফাইলস দেখতে দেবেন না ডুকোভনি
ছেলেকে আরো কয়েক বছর তার অভিনীত ‘এক্স ফাইলস’ দেখতে দেবেন না ডেভিড ডুকোভনি। ডুকোভনির ধারনা, তার ছেলে কিড মিলার এখনো বাচ্চা, এই সাইফাই সিরিজ দেখার উপযুক্ত হয়নি সে। তবে কিডকে এক্সফাইলস পিনবল খেলার ব্যাপারে কোনরকম বাধা দিচ্ছেন না তিনি।
ডুকোভনি বলেছেন, “ আমি আর আমার ছেলে দুজনে মিলেই এক্স ফাইলস পিনবল গেম খেলি। সম্প্রতি স্টোর থেকে খুঁজে বের করে এনেছি এটা। এটা খেলার মতো উপযুক্ত হয়েছে সে।”
“যদিও শো’টি দেখেনি তবু খেলাটি সে ভালই খেলে। কিন্তু আরেকটু বয়ষ্ক না হওয়া পর্যন্ত ‘এক্স ফাইলস’ শো তার দেখা হবে না।”
নিউ ইয়র্কে জন্ম নেয়া অভিনেতা ডেভিড ডুকোভনি টানা ৯ বছর অভিনয় করার পর ২০০২ সালে এক্স ফাইলসের ফক্স মোল্ডার চরিত্রটিকে বিদায় জানিয়েছিলেন। তবে সম্প্রতি সিরিজটির সহঅভিনেত্রী জিলিয়ান এন্ডারসনের সঙ্গে দ্বিতীয় এক্স ফাইলস চলচ্চিত্রে অভিনয়ের ব্যপারে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে তারা দুজনেই প্রথম এক্স ফাইলস ছবিতে অভিনয় করেন। সূত্র : ওয়েবসাইট।
