২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশ অভিষেকের বিয়ের মেহেদী আসবে সোজাত থেকে

ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহ অনুষ্ঠানের মেহেদী আসবে রাজস্থানের সোজাত থেকে। ওই অনুষ্ঠানের জন্য মেহেদী লাগবে ১৫ কেজি। মেহেদী অনুষ্ঠানটা কোথায় হবে সেটা এখনো গোপন রাখা হয়েছে। বিয়ের কমপক্ষে ৫ দিন আগে জায়গামতো পৌছে যাবে ওই মেহেদী। জানিয়েছেন সোজাতের একাধিক মেহেদী ব্যবসায়ী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সোজাতের মেহেদী ব্যবসায়ী নিতেশ আগরওয়াল জানিয়েছেন, “বচ্চন পরিবার মুম্বাইয়ের এক মেহেদী ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেছিল। সেই মতো সোজাতের তুই প্রধান মেহেদী ব্যবসায়ীর কাছে মেহেদী সরবরাহের অর্ডার আসে। এখন আমরা মেহেদীর জন্য প্যাকেট প্রস্তুত করছি। এসব প্যাকেট বিয়ের আগে নির্দেশমাফিক জায়গায় পাঠিয়ে দেয়া হবে।”

উল্লেখ্য সোজাতের এই মেহেদী ব্যবসায়ীরাই কিছুদিন আগে ভারতে হয়ে যাওয়া লিজ হার্লি ও অরুন নায়ারের বিয়েতে মেহেদী সরবরাহ করেছিল। লিজ লন্ডনে জন্ম নেয়া হলিউডি অভিনেত্রী ও মডেল। অরুন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী।

সোজাত এবং পালি এলাকার আশেপাশের এলাকায় ভারতের সবচেয়ে ভাল মেহেদীর চাষ হয়ে থাকে। রাজস্থানের শতকরা ৯০ ভাগ মেহেদী উৎপাদিত হয় এ এলাকায়।

সোজাতে একশ’রও বেশি মেহেদী প্রস্তুতকারক ইউনিট কাজ করে সংবৎসর।

বলিউডের সবচেয়ে উল্লেখযোগ্য জুটি ২০ এপ্রিল বিয়ে করতে যাচ্ছে। ঘরোয়া ছোটখাট এক অনুষ্ঠানে নিকটাত্মীয় ও ঘীনষ্ট বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিবাহের কাজ সম্পন্ন হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে বচ্চন পরিবার।

সূত্র : ওয়েবসাইট।