ব্রিটনিকে নিয়ে উদ্বিগ্ন জ্যানেট জ্যাকসন
যে মানসিক ভারসাম্যহীন অবস্থার শিকার হয়েছিলেন ব্রিটনি স্পিয়ারস আপাতদৃষ্টে তার অবসান হয়েছে বলে মনে হচ্ছে। তবে বিশিষ্ট গায়িকা জ্যানেট জ্যাকসন এখনো ওই পপ তারকার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। তার সমস্যার শেষ হয়নি বলে তার আশঙ্কা।
জ্যানেট সম্প্রতি বলেছেন, “আমার সত্যিই ভয় হচ্ছে, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি মনেপ্রাণে চাই তা না ঘটুক।” খারাপটা যে কী তা মুখে না বললেও তার আশঙ্কার কথা অনেকেই বুঝতে পেরেছেন।
অনেক দ্রুত অনেক বেশি সাফল্য পেয়ে গেছে বলেই ব্রিটনি এই সমস্যায় পরেছে, এরকমটাই মনে করেন জ্যানেট জ্যাকসন। ভাল গাইড পেলে হয়তো তার এই অবস্থা হতো না। সূত্র : ওয়েবসাইট।
