২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম চীনা সম্রাটকে নিয়ে ছবি করছে হলিউড

‘এলিয়েন’, ‘গ্লাডিয়েটর’ খ্যাত হলিউডের পরিচালক রিডলি স্কট প্রথম চীনা সম্রাট কিন শিন হুয়াংকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন। পরিচালক জানিয়েছেন, ছবিটি তৈরির জন্য তিনি এরই মধ্যে একটি চিত্রনাট্য কিনেছেন এবং তার সহযোগী হিসেবে কাজ করার জন্য চীনা পরিচালক ঝাং ই মৌকে আমন্ত্রণ করিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

২০০৮ সালের অলিম্পিক গেমের পর ছবির শুটিং শুরু হবে। ওই অলিম্পিকের উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান পরিচালক হিসেবে ঝাং দায়িত্ব পালন করবেন। ফলে তার আগে শুটিং শুরু করা যাচ্ছে না।

চীনে নিজে কখনো না গেলেও রুপালী পর্দায় চীনের ইতিহাসকে তুলে ধরার আগ্রহ স্কটের অনেকদিন থেকেই। এ জন্য বহু বছর ধরেই তিনি উপাদান সংগ্রহ করছেন।

‘কিং শি হুয়াং’ ছাড়াও উয়ান ডাইনাস্টির প্রতিষ্ঠাতা বিখ্যাত মঙ্গোল নেতার জীবনীর উপর ভিত্তি করে রচিত চিত্রনাট্য ‘চেঙ্গিস খান’ কিনে নিয়েছেন তিনি এরই মধ্যে। স্কটের ইচ্ছে আছে তাকে নিয়েও ছবি করার।