২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিক চীনা কুংফু চলচ্চিত্র বানাতে যাচ্ছেন টারান্টিনো

বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার কুয়েন্টিন টারান্টিনো শনিবার ঘোষণা করেছেন, তার পরবর্তী ছবিটি হবে একটি চীনা কুংফু চলচ্চিত্র।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বছর কয়েক আগে টারান্টিনো হংকং এর শ’ ব্রাদারস এর কিছু চলচ্চিত্র রিমেকের ব্যাপারে তাদের সাথে এক চুক্তি করেছিলেন। এই পরিচালক জানিয়েছেন ‘ওয়ান আর্মড সোর্ডসম্যান’ বা ‘দুবেই দাও’ এবং ‘দি থার্টি সিক্স চেম্বার অফ শাওলিন’ বা ‘শাওলিন থার্টি সিক্স ফ্যাং’ ছবি দুটি তিনি প্রযোজনা করবেন।

পরিচালক স্বীকার করেন যে তিনি শ’ ব্রাদার্স এর অনেক ক্লাসিক কুংফু চলচ্চিত্র দেখেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেন ‘ওয়ান আর্মড সোর্ডসম্যান’ এর কথা। তবে এসব ছবি রিমেক করার সময় এর ভিতরে তিনি নিজের কিছু ভাবনা চারিয়ে দেবেন এবং ছবিগুলোকে আধুনিক চেহারা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন টারান্টিনো। টারান্টিনো নিশ্চিত, তার কুংফু ছবিগুলো পশ্চিমা দর্শকরা উপভোগ করবে। তার এই নিশ্চিতির অন্যতম কারণ, এশিয় ভাবধারায় উজ্জীবিত হয়ে তিনি যে ‘কিল বিল’ ছবি বানিয়েছেন তা পশ্চিমা দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছ।

ছবিতে চীনা অভিনেতা অভিনেত্রীদেরও অন্তর্ভূক্ত করবেন তিনি, তবে ছবির ভাষা হবে ইংরেজি।

সূত্র : ওয়েবসাইট।