এএফএক্সর জরিপে সেরা সাইফাই ছবি সিরেনিটি
বিখ্যাত সাইফাই ম্যাগাজিন এসএফএক্সের জরিপে স্টার ওয়ারসকে টপকে শীর্ষ আসনটি দখল করে নিয়েছে সিরেনিটি। ৩০ হাজার সাইফাই ভক্ত এই জরিপে অংশ নেন। বাফি দি ভ্যাম্পায়ার স্লেয়ার এর স্রষ্টা জস হোয়েডন সিরেনিটির নির্মাতা।
জস স্বীকার করেছেন যে সিরেনিটির প্রেরণা তিনি পেয়েছেন স্টার ওয়ারস থেকেই। স্টার ওয়ারস এই জরিপে দ্বিতীয় স্থান অধিকার করে। ব্লেড রানার পায় তৃতীয় স্থান।
এসএফএক্সের সম্পাদক ডেভ ব্রাডলি স্টার ওয়ারসকে টপকে যাওয়ার এই ঘটনাকে ‘দারুন বিষ্ময়কর’ বলে মন্তব্য করেছেন।
নিচে জরিপের শীর্ষ দশ স্থান দখল করা ছবিগুলোর নাম দেয়া হলো:
১. সিরেনিটি
২. স্টার ওয়ারস
৩. ব্লেড রানার
৪. প্লান্টে অফ দি এপস
৫. দি ম্যাট্রিক্স
৬. এলিযেন
৭. ফরবিডেন প্লানেট
৮. ২০০১ : এ স্পেস অডিসি
৯. দি টার্মিনেটর
১০. ব্যাক টু দি ফিউচার
সূত্র : ওয়েবসাইট।
