২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্মিংহামে মোহাম্মদ রফি স্মারক স্থাপনা তৈরি হচ্ছে

ভারতের বিখ্যাত গায়ক প্রয়াত মোহাম্মদ রফির নামে তৈরি হচ্ছে স্মারক স্থাপনা। ইংল্যান্ডের বার্মিংহামের ফজলে স্ট্রিটে নির্মিতব্য এই স্থাপনার পরিকল্পনা করেছেন সাবেক চলচ্চিত্র প্রযোজক তসাবর বশির। এটি নির্মানে আনুমানিক ২০ হাজার পাউন্ড খরচ হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বৃটেনে ভারতীয় হাই কমিশন থেকে পাওয়া এক খবরে জানা গেছে, এর কাজ শুরু হবে এ বছর জুনের মাঝামাঝি।

১৯৮০ সালের ৩১ জুলাই মোহাম্মদ রফি মারা যান। জীবৎকালে অজস্র অবিস্মরণীয় গানে তিনি হিন্দি চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গেছেন। সূত্র : ওয়েবসাইট।