অভিনয়ে নামছেন বাবুল সুপ্রিয়
বলিউডের এই সময়ের হিট গায়ক বাবুল সুপ্রিয় অভিনয়ে নাম লেখাতে চলেছেন। বাঙালি এই গায়ক প্রথম অভিনয়টি করবেন একটি বাংলা ছবিতেই। ছবির নাম ‘চন্দ্রের বাড়ি’। ছবির পরিচালক স্বনামধন্য বাঙালি চলচ্চিত্রকার তরুন মজুমদার।
এর আগে হিমেশ রেশমাইয়া, সোনু নিগাম, পলাশ সেনের মতো বিশিষ্ট গায়করাও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
কোলকাতায় তরুন মজুমদারের একটি ছবির জন্য গান রেকর্ডিং এর জন্য যাওয়ার পরে তার কাছে এই ছবিতে অভিনয়ের প্রস্তাবটি আসে।
ছবিতে বাবুলের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
অভিনয়ে তার কোন আনুষ্ঠানিক প্রশিক্ষন নেই বলে জানিয়েছেন বাবুল। ফলে তাকে মজুমদারের সহায়তায় নিয়েই যা করার করতে হবে।
‘চন্দ্রের বাড়ি’ ছবির কাজ শুরু হবে ২২ এপ্রিল। সূত্র : ওয়েবসাইট।
