ঐশ্বরিয়ার ভুমিকায় পাকিস্তানী অভিনেত্রী মীরা
‘কাসাক’ ও ‘নজর’ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের পর এবার সিমরান নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানী অভিনেত্রী মীরা। মহেশ ভাটের ক্যাম্প থেকে আসা এই অভিনেত্রীকে নিয়ে বানানো ছবিটির পরিচালক নীরজ সাহাই। ছবিটি প্রযোজনা করেছে আশফাকাকুই রহমান এর মালিকানাধীন একটি ওষুধ পরিবেশক সংস্থা।
ছবির কাহিনী গড়ে উঠেছে বলিউড নায়িকা ঐশ্বরিয়া রায়ের জীবনকাহিনীকে ঘিরে। মহাবলেশ্বর, পাঁচগনি, ওয়াই, পানভেল ও মুম্বাইয়ে এর চিত্রগ্রহণের কাজ হয়েছে। ছবিতে মীরা ছাড়াও অভিনয় করেছেন মহিমা চৌধুরী, আরিয়ান বৈদ, রজত বেদি, গোবিন্দ নামেদো ও রীমা লাগু।
এখন ছবির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। সূত্র : ওয়েবসাইট।
