২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হৃত্বিক রোশন

ভারতীয় অভিনেতা হৃত্বিকের জনপ্রিতা যে দিন দিন বেড়েই চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই প্রতিদিনই তার বাসার দরজায় ভীড় জমায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সবারই ইচ্ছা হৃত্বিক যেন তাদের প্রতিষ্ঠানের আইকন হন। তবে তিনিতো আর যেনতেন প্রতিষ্ঠানের প্রচার কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন না! এবার তিনি যুক্ত হয়েছেন বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি এরিকসনের সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ভারতের সনি এরিকসনের মহাব্যবস্থাপক সুধিন মাথুর জানান,“ভারত আর সার্কভূক্ত দেশে সনি এরিকসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন হৃত্বিক রোশন। ভোক্তা সমাজে পণ্যের প্রচার চালানোর জন্য হৃত্বিকের মতো আইকনের তুলনা হয়না। সনি এরিকসন সঠিক মানুষকেই বাছাই করেছে।”

এছাড়াও সম্প্রতি হৃত্বিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ‘এসার’ এর প্রচারনা চালানোর জন্যেও চুক্তিবদ্ধ হয়েছেন। তবে শুধু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াই নয়, অভিনয় নিয়েও ব্যস্ত আছেন তিনি। আশুতোশ গোয়াড়িকারের ‘যোধা আকবর’ ছবিতে অভিনয় করে ব্যাস্ত সময় কাটছে তার।