বিয়ে করছেন র্যাপ গায়ক ইউশার
জনপ্রিয় আরএন্ডবি গায়ক ইউশার বিয়ে করছেন। তবে পাত্রী মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। বিয়ে করছেন বহুদিনের বান্ধবী টামেকা ফস্টারকে। তিনি পেশায় একজন আসবাবপত্রের নকশাকার।
ইউশারের মুখপাত্র এর বেশি কিছু আর জানাননি।
ইউশারের পুরো নাম ইউশার রেমন্ড। গান গাওয়া শুরু তার সেই তরুণকালেই। মিডিয়াতে তার প্রথম পরিচিতি ঘটে লাফেস রেকর্ডসের ব্যানারে। এরপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এর সূত্র ধরেই তিনি গানের পাশাপাশি অভিনয় জগতেও নাম লেখান ।
২০০৪ সালে প্রকাশিত তার ‘কনফেশন’ অ্যালবামটি জার্মানি ও আমেরিকাতে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম হিসেবে বেস্ট কনটেম্পোরারি আরএন্ডবি অ্যালবাম স্বীকৃতি পায়। আর এই অ্যালবামের ‘ইয়েহ’ গানটি গ্র্যামির সেরা ‘র্যাপ সং’ বিভাগে পুরস্কার জয় করে।
২০০৫ সালে ‘ইন দি মিক্স’ ফিচার ফিল্মের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
